অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে প্রশাসন।
এরই অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো অনিয়মে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এখন মাঠ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে দিনব্যাপী এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন উপজেলার প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। কর্মকর্তাদের উদ্দেশে বলেন
“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের সাংবিধানিক দায়িত্ব।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাহসিকতা ও শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আচরণবিধি লঙ্ঘনে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।”
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে পুলিশ।
জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন
নির্বাচনের মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। যে কোনো মূল্যে ভোটারদের আস্থার পরিবেশ বজায় রাখা হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, আইনের ঊর্ধ্বে কাউকে স্থান দেওয়া হবে না।
উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি): নাঈমা নাদিয়া
উপজেলা নির্বাচন অফিসার: মো. হাফিজুর রহমান
কর্মশালায় ডিজিটাল ব্যবস্থায় ফলাফল প্রেরণ এবং ভোট ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন
সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন
WhatsApp +880 1766-915006
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫