• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান

ইজতেমা উপলক্ষে টঙ্গী স্টেশনে বিরতি দেবে সব ট্রেন

Reporter Name / ৭৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষে ট্রেনে আসা মুসুল্লিদের যাতায়াত সুবিধার্থে টঙ্গী স্টেশনে সব ট্রেন যাত্রা বিরতি করানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে আখেরি মোনাজাতের দিনগুলোতে শুধু ৪টি ট্রেন থামবে না।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে রেল ভবনে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান।

রেলওয়ের মহাপরিচালক বলেন, ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ৮ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা অভিমুখী সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি (দুই পর্বের ইজতেমা) আখেরি মোনাজাতের দিন সুবর্ণ, সোনার বাংলা, কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ছাড়া বাকি সব আন্তঃনগর, মেইল ও কমিউটার ট্রেনগুলো (আপ ও ডাউন) টঙ্গী স্টেশনে ৩ মিনিট করে থামবে।

তিনি আরও বলেন, ৪ ও ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন ৪৯নং বলাকা কমিউটার ট্রেন ৪টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টায় ছাড়বে। ৪ ও ১১ ফেব্রুয়ারি (রোববার) ৭৯২/৭৯১ নম্বর বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে, তবে ৭৫৪/৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন ৪ ও ১১ ফেব্রুয়ারি সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

কামরুল আহসান বলেন, আখেরি মোনাজাতের পরের দিন অর্থাৎ ৫ ও ১২ ফেব্রুয়ারি তারিখ ইজতেমা থেকে বহির্গামী টিকিটধারী যাত্রীদের ফেরত যাওয়া ও টঙ্গী স্টেশনে আরোহণের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনগুলো টঙ্গী স্টেশনে ৩ মিনিট থামবে।

এসময় আরও উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।


More News Of This Category
bdit.com.bd