• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সময়চিত্র পত্রিকার উদ্যোগে বড়লেখায় সাংবাদিক ও সুধীজনের মিলনমেলা সংবর্ধিত হলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান শাহীন জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন: জুড়ীতে খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন নাসির উদ্দীন আহমেদ মিঠু এমপি ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করলেন সমাজসেবক মাহবুব হাসান সাচ্চু পেশাদারিত্ব ও সম্প্রীতির বন্ধনে বড়লেখা মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার সম্পন্ন ​লন্ডনে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির যাত্রা শুরু ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়লেখায় নিয়ম অমান্য করে পাম্প বন্ধ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা ​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা

পিটিআইয়ের লংমার্চ, আটক ১০০০

Reporter Name / ৭৮২ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

বাধা আর সংঘর্ষ মোকাবেলা করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে কারবন্দি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের লংমার্চ। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে সোমবার (২৫ নভেম্বর) পর্যন্ত আটকের সংখ্যা এরইমধ্যে এক হাজার ছাড়িয়েছে। 

ইসলামাবাদে ঢোকার পথে নজরদারি, তল্লাশি আর পণ্যবাহী কন্টেইনার ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বহাল আছে একশ’ চুয়াল্লিশ ধারা। গুরুত্বপূর্ণ স্থাপনা আর মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে দাঙ্গা পুলিশ, রেঞ্জার্সসহ বিভিন্ন বাহিনীর সদস্য। সোমবারও বন্ধ রাখা হয় ইসলামাবাদের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামাবাদ, করাচি, পেশোয়ারসহ গুরুত্বপূর্ণ শহরে সীমিত রাখা হয়েছে ইন্টারনেট সেবা।আগের ঘোষণা অনুযায়ী ইমরানের মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে রবিবার ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু হয়। পাঞ্জাবে পুলিশের বাধায় পিটিআই নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর আর ইমরানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে আলাদা বহর ইসলামাবাদ যাচ্ছে। সংঘর্ষের ঘটনায় ইমরান ও বুশরাসহ তিনশতাধিক নেতাকর্মীর নামে পাঞ্জাবে দু’টি মামলা করেছে পুলিশ।

সোমবার আদিয়ালা জেলে ইমরানের সাথে দেখা করে দিকনির্দেশনা নিয়েছেন পিটিআই নেতারা। ২০২২ সালে তৎকালিন প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্টে অভিশংসিত হয়ে বিদায় নেয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাবন্দি আছেন।


More News Of This Category
bdit.com.bd