মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নেহার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সংগঠনের স্থানীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজ সেবক মুজিবুর রাজা চৌধুরী ফ্রান্স প্রবাসী ও সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,
তিনি তাঁর বক্তব্যে মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম দূর করার এবং উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি হাফিজ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রুয়েল কামাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে হাফিজ চৌধুরী বলেন, "আমাদের এই কার্যালয়টি মফস্বল সাংবাদিকদের আস্থার প্রতীক। আমরা চাই সত্যের পথে থেকে সবাই মিলে উপজেলার মানুষের সেবা করতে।" সাধারণ সম্পাদক মো: রুয়েল কামাল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সকল আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন
সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন
WhatsApp +880 1766-915006
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫