• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করলেন সমাজসেবক মাহবুব হাসান সাচ্চু পেশাদারিত্ব ও সম্প্রীতির বন্ধনে বড়লেখা মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার সম্পন্ন ​লন্ডনে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির যাত্রা শুরু ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়লেখায় নিয়ম অমান্য করে পাম্প বন্ধ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা ​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য

ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মাছুম আহমদ / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ মাছুম আহমদ জুড়ী উপজেলা প্রতিনিধি

ফ্রান্সের অখলিয়ন্স শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ বাংলাদেশ কমিউনিটি অরলিয়ন্স’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের অখলিয়ন্স শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত করা হয়।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে অরলিয়ন্স ও আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রবাসে থেকে দেশের সংস্কৃতি ও ধর্মীয় চেতনা ধরে রাখার এক অনন্য মিলনমেলা তৈরি হয়।

অনুষ্ঠানের উপস্থিত সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে বসবাস করলেও এমন আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। তারা ভবিষ্যতেও কমিউনিটির ঐক্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে প্রবাসে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

তারা আরও বলেন, ইফতারের পরে সৌহার্দ্যপূর্ণ আড্ডার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আন্তরিকতা ও মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানটি
প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন পাবেল আহমদ, জামিল হোসেন, তাজ উদ্দিন, মাহিন আহমদ, রেদোয়ান আহমদ, তানভীর আহমদ, রুবেল মিয়া, সায়েক আহমদ, সুহেদ মিয়া, রাহাত মিয়া, দেলোয়ার হোসেন, জুবেল আহমদ, রিপন মিয়া, তাহের উদ্দিন, সালেহ আহমদ, নাইম মিয়া, তুরান ইসলাম, সাদমান আহমদ, আদিল আহমদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম মিয়া, সায়েম, উজ্জ্বল মিয়া, পারভেজ আহমদ, তামিম আহমদ, আলম উদ্দিন, নাইম, সোহাগ, অলি, সুমন, ইভান, বোরহান, সুহেল, ফাহাদ, সোহাগ, মিজান মিয়া,আহমেদ উদ্দীন।


More News Of This Category
bdit.com.bd