মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের অন্যতম নেতা আলি আহমদ বিএনপিতে যোগদান করেছেন।
শুক্রবার রাতে উপজেলার মাইজগ্রাম বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পতাকাতলে যোগ দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকালে আলি আহমদ জানান, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আস্থাশীল হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।
তার এই যোগদানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিএনপি নেতারা মনে করছেন, আলি আহমদের এই সিদ্ধান্ত বড়লেখার বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন
WhatsApp +880 1766-915006
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫