• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান

বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা

আলী উবায়েদ ইমন / ৬২ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজার বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনা করেন গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন (৩২), প্রোপাইটর, সানরাইজ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

উপজেলা প্রশাসন জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাজারে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি অত্যন্ত জরুরি।

 

 


More News Of This Category
bdit.com.bd