ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাসর রাতে কনে পরিবর্তনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, বাসর রাতে কনের মুখ ধোয়ার পর বর রায়হান কবিরের দাবি—যে পাত্রী দেখানো হয়েছিল, তিনি বাসরঘরের কনে নন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে কনেকে বাবার বাড়িতে পাঠানো হয়।
পরবর্তীতে সমঝোতা ব্যর্থ হলে কনের বাবা জিয়ারুল হক ও বর রায়হান কবির পাল্টাপাল্টি মামলা করেন। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় সোমবার (১৯ জানুয়ারি) রায়হানের জামিন আবেদন নামঞ্জুর হলে তাকে কারাগারে পাঠানো হয়।
বরপক্ষ কনে বদলের অভিযোগ করলেও কনের পরিবার যৌতুক দাবির অভিযোগ তোলে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আদালতের রায়ের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।