• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব। বড়লেখায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়

মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলী উবায়েদ ইমন / ৯৩ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বড়লেখা পৌরশহরে নিজ বাসভবনে আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি তার রাজনৈতিক অবস্থান, নির্বাচনী লক্ষ্য এবং এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের দৈনন্দিন সমস্যা নিরসনে—বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এবং হাকালুকি হাওরপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং মৌলিক সেবায় টেকসই পরিবর্তন আনাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে বুবারতলসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট উন্নয়ন এবং নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তিনি আন্তরিকভাবে এসব সমস্যা সমাধানে কাজ করবেন।

এ সময় জাতীয় গণফ্রন্টের স্থানীয় নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন। তারা বলেন, মাছ’ মার্কার প্রতি সাধারণ মানুষের বাড়তি আগ্রহ ও সমর্থনের কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক ফলাফল পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।


More News Of This Category
bdit.com.bd