মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রবাসীদের সামাজিক সংগঠন জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে–এর নবনির্বাচিত ২০২৬–২০২৮ মেয়াদের কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল লন্ডনে গতকাল (রবিবার ৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি লন্ডনের তারাতারি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাবেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ সবুর-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক সলিসিটর সাদিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্পায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া, সালেহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ রাজু, কোষাধ্যক্ষ সিপার রেজা, সহ-কোষাধ্যক্ষ ইখতিয়ার মিয়া মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ রনি, আপ্যায়ন সম্পাদক সাইফুজ্জামান দীপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাসভীর আহমেদ ফাহিম, উপদেষ্টা আশরাফুল হক জালাল ও নাইম আহমেদসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বড়লেখা অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, কমিউনিটি লিডার নাজিম আহমেদ চৌধুরী, মইনুল ইসলাম, কুলাউড়া অ্যাসোসিয়েশনের ফয়জুল ইসলাম, শামীম আহমেদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ইউনুছ মিয়া জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত ২০২৬–২০২৮ কমিটির নাম ঘোষণা করেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি জহিরুল ইসলাম জাবেল উপস্থিত অতিথি ও প্রবাসী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন
WhatsApp +880 1766-915006
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫