• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব। বড়লেখায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়

উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব।

আলী উবায়েদ ইমন / ১৮৩ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের গাংকুল গ্রামে হাজারো ভক্তের উপস্থিতিতে এই মহোৎসব পালিত হয়।

 

স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্ত্তনীয়া দল অংশগ্রহণ করে। নামসংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে দিনব্যাপী ধর্মীয় এই আয়োজন পরিচালিত হয়।

মহোৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, দক্ষিণবাগ পূজা কমিটির সভাপতি বিজয় দাস, কীর্ত্তন কমিটির সভাপতি নিত্য দাস, সহ-সভাপতি সুমন কপালি, সিপন দাস, দীপংকর দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতিবছরের ন্যায় এ বছরও শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে


More News Of This Category
bdit.com.bd