• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব। বড়লেখায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়

কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান

আলী উবায়েদ ইমন / ১০৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

বড়লেখায় কৃষি জমির মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষি জমির মাটি কর্তন ও অবৈধ পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৮ জানুয়ারি বিকেলে নাঈমা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে উপজেলার বাঘমারা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত জনসাধারণকে কৃষি জমির মাটি কর্তনের ফলে জমির উর্বরতা হ্রাস, ফসল উৎপাদনে বিরূপ প্রভাব এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন।

তিনি বলেন, কৃষি জমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অনিয়ন্ত্রিতভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় কৃষি জমি সংরক্ষণে সরকারের কঠোর অবস্থান এবং সংশ্লিষ্ট আইন যথাযথভাবে প্রতিপালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

প্রশাসন সূত্র জানায়, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আলী উবায়েদ ইমন

সম্পাদক

দৈনিক বড়লেখার সংবাদ

০১৬১৬১৩৩২৫৫


More News Of This Category
bdit.com.bd