• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব। বড়লেখায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়

নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং”

আলী উবায়েদ ইমন / ৮১ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ৫২ ব্যাটালিয়ন যে বিশেষ কর্মকৌশল গ্রহণ করেছে, তার পূর্ণাঙ্গ রোডম্যাপ মঙ্গলবার বিকেলে ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ী এলাকার সাংবাদিকদের উপস্থিতিতে বাহিনীর পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ও আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ প্রস্তুতির কথা ঘোষণা করা হয়।”

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সরাইল আঞ্চলিক কমান্ডের অধীনে ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আতাউর রহমান সুজন জানান, বড়লেখা, জুড়ী, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলায় ৪টি বেইজ ক্যাম্প স্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

​সীমান্ত সুরক্ষা ও নাশকতারোধে বিজিবি সদস্যদের দীর্ঘ ২১ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ সপ্তাহের এসটিএক্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা দ্বিগুণ করা হয়েছে। সাধারণ ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে আসতে পারেন, সে লক্ষ্যে ৫২ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


More News Of This Category
bdit.com.bd