• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান বড়লেখায় কোর্টের সামনে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান উৎসবমুখর ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী হরিনাম লীলা কীর্ত্তন মহোৎসব। বড়লেখায় ভেজাল পণ্য বিক্রির দায়ে ‘পিউরিয়া ফুড প্রোডাক্টস’কে ৩০ হাজার টাকা জরিমানা, তাৎক্ষণিক আদায়

বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য

আলী উবায়েদ ইমন / ১৩১ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের অন্যতম নেতা আলি আহমদ বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার রাতে উপজেলার মাইজগ্রাম বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পতাকাতলে যোগ দেন।

​এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। যোগদানকালে আলি আহমদ জানান, দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আস্থাশীল হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

​তার এই যোগদানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএনপি নেতারা মনে করছেন, আলি আহমদের এই সিদ্ধান্ত বড়লেখার বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে।


More News Of This Category
bdit.com.bd