• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাসররাতে মুখ ধুতেই বরের চিৎকার—‘এই বউ আমার না জ্ঞান ও মেধার বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উঁচু করল জুড়ীর কন্যা ওয়ারিশা রাহমান

​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন

আলী উবায়েদ ইমন / ৮৫ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে উপজেলা কর্মকর্তার অশোভন আচরণ এবং একজন জনপ্রিয় গরীবের চিকিৎসকের আকস্মিক বদলিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে স্বাস্থ্য বিভাগ। একদিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গণ-অভিযোগ দিয়েছেন কর্মচারীরা, অন্যদিকে চিকিৎসক মোঃ নজরুল ইসলাম এর বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আগামী কাল রোববার ইউনিয়নের সচেতন মহল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা সিমা সিদ্দিকার কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেন।

 ৭ মার্চ দুপুরে সুজানগর ইউনিয়ন স্বাস্হ্য পরিবার কল্যান কেন্দ্রের সম্মুখে এ ইউনিয়ন বাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন

​কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

​বড়লেখা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সীমা সিদ্দিকার বিরুদ্ধে হয়রানি সেচ্ছাচারিতা ক্ষমতার অপব্যবহার এবং বিভাগ-বিরোধী মন্তব্যের অভিযোগ এনে মৌলভীবাজার জেলা উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তার অধিনস্ত উপজেলার সকল মাঠকর্মচারী

​ গত বছরের ২০ নভেম্বর আবেদন করেন।

একটি আই.ইউ.ডি (IUD) ক্যাম্প আয়োজনের ক্ষেত্রে মাঠকর্মীদের মতামত না নিয়ে তারিখ নির্ধারণ করা হয়। ক্যাম্পে আশানুরূপ ক্লায়েন্ট না হওয়ার অজুহাতে সকল এফপিআই (FPI) ও এফডব্লিউএ (FWA)-দের ঢালাওভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। লিখিত অভিযোগে কর্মচারীরা উল্লেখ করেন, সীমা সিদ্দিকা যোগদানের পর থেকেই কর্মচারীদের “বেয়াদব” বলা এবং সরকারি স্থায়ী পদ্ধতিকে “অমানবিক” বলে মন্তব্য করার মতো ধৃষ্টতা দেখিয়েছেন। এমনকি নিজেকে বিসিএস ক্যাডার দাবি করে তিনি ব্যক্তিগত প্রভাব খাটানোর হুমকি প্রদান করেন, যা বিভাগে কর্মস্থবিরতা সৃষ্টি করেছে।

​ বড়লেখা সুজানগর ইউনিয়নে কর্মরত ডা. মোঃ নজরুল ইসলামের আকস্মিক বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে সুজানগর ইউনিয়ন জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

​ মানববন্ধনে বক্তারা বলেন, ডা. নজরুল ইসলাম এলাকার সাধারণ মানুষের চিকিৎসায় অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তার বদলি প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে। অবিলম্বে এই “জনস্বার্থ বিরোধী” বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান ইউনিয়নবাসী। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বি এন পির সহসভাপতি হাজী তাজ উদ্দিন শেখ,বাবুল আহমদ,সমাজ সেবক তাজেল আহমদ ইউনিয়ন বি এন পির সহসাধারণ সম্পাদক নাদের আহমদ,সমাজ সেবক সেলিম আহমদ, নজরুল ইসলাম সমাজ কর্মি ফয়জুন বেগম সহ অনেকে বক্তব্য রাখেন।

 

 


More News Of This Category
bdit.com.bd