• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পেশাদারিত্ব ও সম্প্রীতির বন্ধনে বড়লেখা মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার সম্পন্ন ​লন্ডনে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির যাত্রা শুরু ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়লেখায় নিয়ম অমান্য করে পাম্প বন্ধ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা ​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

পেশাদারিত্ব ও সম্প্রীতির বন্ধনে বড়লেখা মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার সম্পন্ন

সেলিম চৌধুরী / ৭৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নেহার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সংগঠনের স্থানীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী,

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজ সেবক মুজিবুর রাজা চৌধুরী ফ্রান্স প্রবাসী ও সমাজ সেবক মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলার সহ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,

তিনি তাঁর বক্তব্যে মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম দূর করার এবং উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

​বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি হাফিজ চৌধুরী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রুয়েল কামাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভাপতির বক্তব্যে হাফিজ চৌধুরী বলেন, “আমাদের এই কার্যালয়টি মফস্বল সাংবাদিকদের আস্থার প্রতীক। আমরা চাই সত্যের পথে থেকে সবাই মিলে উপজেলার মানুষের সেবা করতে।” সাধারণ সম্পাদক মো: রুয়েল কামাল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সকল আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন


More News Of This Category
bdit.com.bd