• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সময়চিত্র পত্রিকার উদ্যোগে বড়লেখায় সাংবাদিক ও সুধীজনের মিলনমেলা সংবর্ধিত হলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান শাহীন জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন: জুড়ীতে খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন নাসির উদ্দীন আহমেদ মিঠু এমপি ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকায় ইফতার মাহফিলের আয়োজন করলেন সমাজসেবক মাহবুব হাসান সাচ্চু পেশাদারিত্ব ও সম্প্রীতির বন্ধনে বড়লেখা মফস্বল সাংবাদিক সোসাইটির ইফতার সম্পন্ন ​লন্ডনে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির যাত্রা শুরু ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়লেখায় নিয়ম অমান্য করে পাম্প বন্ধ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা ​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা

সময়চিত্র পত্রিকার উদ্যোগে বড়লেখায় সাংবাদিক ও সুধীজনের মিলনমেলা সংবর্ধিত হলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান শাহীন

সম্পাদক ও প্রকাশক আলী উবায়েদ ইমন / ৪২ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজার বড়লেখায় ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক ও সুধীজনদের মিলনমেলায় উৎসবমুখর হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সন্ধ্যা। ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি রোববার রাত ৮টায় নেহার মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক , বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান শাহীন।

এ সময় তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে সময়চিত্র পত্রিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুলের সঞ্চালনায় এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন—মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সাংগঠনিক সম্পাদক আলী উবায়েদ ইমন,

সময়চিত্র’র বড়লেখা প্রতিনিধি সেলিম চৌধুরী, সমাজসেবক আতাউর রহমান, মাথিউরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ‘আলোর খোঁজে’ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম শামছুল আলম, সমাজসেবক কামাল উদ্দিন, হিফজুর রহমান, মুজিবুর রহমান, শিক্ষক বেলাল আহমদ চৌধুরী এবং সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদীর রাজুসহ আরও অনেকে।

বক্তারা ‘সময়চিত্র’ পত্রিকার এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে পত্রিকাটির অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে আব্দুর রহমান শাহীনের সমাজসেবামূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুর হক শিমুলকে প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি আব্দুর রহমান শাহীন সম্পাদকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


More News Of This Category
bdit.com.bd