• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
​লন্ডনে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির যাত্রা শুরু ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়লেখায় নিয়ম অমান্য করে পাম্প বন্ধ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা ​‘গরীবের চিকিৎসক’ নজরুলকে ফেরানোর দাবি: বড়লেখায় সাধারণ মানুষের মানববন্ধন বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে ‘সময়চিত্র’র পথচলা শুরু: ইফতার মাহফিলে সুধীজনদের মিলনমেলা বড়লেখার হাজীগঞ্জ বাজারে প্রশাসনের অভিযান, বেশি দামে সিলিন্ডার বিক্রিতে ২৫ হাজার টাকা জরিমানা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল বড়লেখায় যুবলীগ নেতার বিএনপিতে যোগদান, তৃণমূলের রাজনীতিতে চাঞ্চল্য নির্বাচনী নিরাপত্তায় প্রস্তুত বিজিবি: মাঠে থাকছে ৩৩০ প্লাটুন সদস্য, বিয়ানীবাজারে মিডিয়া ব্রিফিং” অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মৌলভীবাজারে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে জাতীয় গণফ্রন্টের মনোনীত প্রার্থী শরিফুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখায় নিয়ম অমান্য করে পাম্প বন্ধ রাখায় ২৫ হাজার টাকা জরিমানা

আলী উবায়েদ ইমন / ১১ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

বড়লেখায় পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা,জনমনে আতঙ্ক না ছড়াতে প্রশাসনের আহ্বান

​মৌলভীবাজারের বড়লেখায় জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ও পাম্প বন্ধ রাখার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ মার্চ) উপজেলার চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চৌমুহনী এলাকার একটি পেট্রোল পাম্প সরকার নির্ধারিত নিয়ম অমান্য করে বন্ধ রাখা এবং যথাযথভাবে জ্বালানি তেল বিক্রয় না করে গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি করছিল। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও তা তাৎক্ষণিক আদায় করা হয়।

​অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

​সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি সংগ্রহ ও দৈনিক ট্রিপভিত্তিক বিক্রয় নিশ্চিত করতে হবে।

​কোনো অবস্থাতেই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা যাবে না।

​কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জনসাধারণকে আশ্বস্ত করে বলেন, “দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে, তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই।”

​পাশাপাশি তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অবৈধ পন্থায় বাসা-বাড়িতে জ্বালানি মজুদ করা আইন পরিপন্থী। এভাবে তেল সংরক্ষণ করলে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড বা জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


More News Of This Category
bdit.com.bd